কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:২৭ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন নাছির

নাছির উদ্দীন নাছির। পুরোনো ছবি
নাছির উদ্দীন নাছির। পুরোনো ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় সাক্ষাৎ করতে যাবেন তিনি।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ৩টায় মায়ের কবর জিয়ারত এবং ৪টায় নাজিমের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। ওই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর নেতাদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটলেও নবরূপে এবং নানাভাবে ফ্যাসিবাদ আবারও এখানে জেঁকে বসার আশঙ্কা খুবই দৃশ্যমান। বিশেষত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ যেন দিনে দিনে কুমিল্লার মুরাদনগরের মাফিয়া হিসেবে আত্মপ্রকাশ করেছে! জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এই পক্ষপাতদুষ্ট উপদেষ্টার প্রত্যক্ষ ইন্ধনে করা একটি মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও সম্প্রতি কুমিল্লার নিম্ন আদালতে স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়। এই সংবাদ শুনে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মা হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর নানা প্রশাসনিক টালবাহানার পর প্যারোলে জামিন নিয়ে নাজিম তার মায়ের জানাজায় অংশগ্রহণ করে। গণঅভ্যুত্থান-উত্তর যে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা, সেই জনপ্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়ে ছাত্রনেতা নাজিমের ওপর এ ধরনের নিষ্ঠুর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X