কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল

১২ দলীয় জোটে যুক্ত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)’। বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটবে। একই সঙ্গে ১২ দলীয় জোটে যোগদানের বিষয়টিও সেখানে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেয় ১২ দলীয় জোট। ফলে জোটে একটি দলের সংখ্যা কমে যায। বুধবার ইউএলপি যুক্ত হলে সেই সংখ্যাটি পূর্ণ হবে।

বিভিন্ন সূত্রের দাবি, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় ২১ জুলাই দলটিকে (জাগপা) ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে ইউনাইডেট লেবার পার্টি বা ইউএলপি নামে আলাদা দল গঠন করেছেন। তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।

সূত্র আরও জানায়, বুধবার জাতীয় প্রেস ক্লাবে ইউএলপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ ।

ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছর ধরে লেবার পার্টির সঙ্গে থেকে রাজনীতি করছেন তিনি। দলটির ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। একাধিক রাজনৈতিক মামলায় দীর্ঘ ৬ মাস একাধারে কারাবরণ করে কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন। এসব কারণেই লেবার পার্টি ছেড়েছেন বলে দাবি তার।

তিনি আরও জানান, শুরু থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তার পরিবারেও বিএনপির রাজনীতির সক্রিয়তা রয়েছে। বড় ভাই তরিকুল ইসলাম নজিবুল পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং ছোট ভাই মো. তৌহিদুল ইসলাম পিরোজপুর পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য, বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২০২২ সালের ২২ ডিসেম্বর ১২ দলীয় জোটটি গঠিত হয় । তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই জোটের সদস্য নয়। জোটটি স্বৈরাচারবিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে কাজ করেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কার ইস্যুতে চলমান সংলাপেও অংশ নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X