কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র একপক্ষীয় রাজনৈতিক বক্তব্য: মাওলানা রাব্বানী

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত, বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত, বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত, বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির সামনে যে তথাকথিত ‘ইতিহাসভিত্তিক’ ঘোষণাপত্র উপস্থাপন করেছেন, তা মূলত একটি একপক্ষীয় রাজনৈতিক বক্তব্য মাত্র। এতে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর অধ্যায়গুলোকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। আমরা এই ঘোষণাপত্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং দাবি জানাচ্ছি, একে পুনঃসম্পাদনার মাধ্যমে সংশোধন করে পুনরায় উপস্থাপন করতে হবে।

বুধবার (০৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, উক্ত দলিলে শাপলা ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড, এবং ২১ সালে উলামায়ে কেরামের ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলন—এই জাতির স্মৃতিতে জ্বলন্ত কয়েকটি বাস্তব ঘটনাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি প্রবাসী মুসলমানদের দ্বীনি ও দেশপ্রেমমূলক অবদানকেও অবহেলা করা হয়েছে। এতে স্পষ্ট প্রতীয়মান হয়, এ দলিল কোনো ইতিহাস নয়, বরং একটি উদ্দেশ্যপ্রণোদিত পক্ষপাতদুষ্ট রচনা।

তিনি বলেন, যে ঘোষণাপত্র জাতির হৃদয়ের রক্তক্ষরণকে অস্বীকার করে, শহীদদের আত্মত্যাগ ও আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করে, তা কখনোই ইতিহাস হতে পারে না। তা কেবল একটি পক্ষের রাজনৈতিক বিবৃতি হিসেবে চিহ্নিত হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা এই প্রহসনমূলক ঘোষণাপত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দেশের সচেতন জনগণকে এ ধরনের বিকৃত দলিল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সঠিক ইতিহাস রচনায় প্রয়োজন সকল দিকের সত্যকে মূল্যায়ন করা—রক্ত, অশ্রু, আত্মত্যাগ, প্রতিবাদ এবং প্রবাসীদের নীরব ত্যাগ—এই সবই ইতিহাসের অংশ, একে বাদ দিয়ে কোনো ইতিহাস পূর্ণতা পায় না।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X