কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাবের নির্বাচনে বিজয়ীদের ইউট্যাবের শুভেচ্ছা

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে হারুন-শাকিল পরিষদের পূর্ণ প্যানেলের বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার (১০ আগস্ট) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক শুভেচ্ছা বার্তায় বলেন, কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় ড্যাবের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়। এই বিজয় ড্যাবের আদর্শ, একতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চিকিৎসক সমাজের আস্থার প্রতিফলন। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব চিকিৎসক পেশার মর্যাদা রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমলে দেশের বিপর্যন্ত স্বাস্থ্য খাতের সংস্কার ও উন্নয়নে ড্যাবের উপস্থিতি অধিকতর দৃশ্যমান হবে বলে আমরা মনে করি। কেননা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে স্বাস্থ্য খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল তাদের চিকিৎসক সংগঠন স্বাচিপ। স্বাস্থ্য খাতের দুর্নীতির বড় অংশীদার ছিল স্বাচিপ। দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট সরকার।

ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। আমরা বিশ্বাস করি, ড্যাবের নির্বাচনে চিকিৎসক সমাজ এবং দেশবাসী সৎ ও সময়োপযোগী নেতৃত্ব পেয়েছেন। ড্যাবের নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের এই সাফল্য ভবিষ্যতে ন্যায়, অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে- এটাই আমাদের বিশ্বাস। ড্যাবের নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের গৌরবময় বিজয়ের জন্য আবারও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাদের হাত ধরে দেশের স্বাস্থ্য খাত আগামীতে সমৃদ্ধ হোক এই প্রত্যাশা করছি।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X