কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ এমন মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে কী করেছে, তা সবার সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনাও স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে মিডিয়ায় আগের মতোই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ চলছে এবং মিডিয়া ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, এক বছরে প্রশাসনের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। ৫ আগস্টের পর ‘বঞ্চিত’ নামে একটি গোষ্ঠী প্রশাসনকে কব্জা করেছে। তিনি দাবি করেন, ৫ আগস্ট না হলে এই প্রশাসনের অনেকেই শেখ হাসিনার পক্ষে কলাম লিখতেন। তিনি ভোটের আগে প্রশাসনের সংস্কারেরও দাবি জানান।

ডিজিএফআই প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, এ সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, কিন্তু ডিজিএফআই রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করাতে ব্যস্ত থাকে। তাদের কাছে বিদেশে বাংলাদেশ নিয়ে কী ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য নেই। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সংস্কার বা নিষিদ্ধ করার দাবিও জানান।

তিনি আরও বলেন, আজ সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়া জাতির জন্য একটি বার্তা। তার অভিযোগ, তারেক রহমানের নেতারা তাদের ‘বান্দির বাচ্চা’ বলে গালি দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি ধরে নেবেন যে বিষয়টি শীর্ষ পর্যায় থেকে পরিচালিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X