কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের সময় যেন ফেব্রুয়ারি অতিক্রম না করে : দুদু

সমাবেশে বক্তব্যকালে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্যকালে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের সময় যেন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় মেনে নিয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবেই অতিক্রম না করে।

তিনি বলেন, গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা গণতন্ত্রকে কবরস্থ করেছে। তিনি শুধু গণতন্ত্রকে কবরস্থ করেছেন তা নয় তিনি এখন গণহত্যাকারী। তিনি আমাদের ছেলেমেয়েদেরকে হত্যা করেছেন। অর্থাৎ গণহত্যার বিচার এবং পাচার হওয়া টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি এই নেতা বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে মনে করব তারা স্বৈচারকারকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব অভিযো করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের আখের গুছিয়েছে, সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং সারা দেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলপূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নীরব এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। আমরা আজও পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছলেও সেটির পূর্ণ বাস্তবায়ন এখনো বাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X