কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:২৭ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া বলেছেন, এ সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে। এ কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশ-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম যে, এ দেশ পরিচালনার ব্যাপারে গুণগতমানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব। সেটা হয়নি।

তিনি বলেন, আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি, আমরা কী চেয়েছিলাম আর কী হয়েছে, আমরা হাসিনা সরকারের চেয়ে শতকরা ৫ ভাগ উন্নতি চেয়েছি, সেটা আমরা পাব ভেবেছিলাম, আমরা সেটা পাইনি। আমি কখনো ভাবিনি শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার আসবে।

অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে এক রকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন। এনসিপি মনে করছে, প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন।

তিনি বলেন, সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নেই। এ সরকারকে আমরা সমর্থন করি; কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।

জনতা পার্টির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসীন রশিদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি এ কে এম আশরাফুল হক ও জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১০

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১১

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১২

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৩

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৪

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৫

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৬

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৭

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১৮

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

২০
X