কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, সেই গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয়-সংগঠিত হচ্ছে। পতিত ফ্যাসিস্টরা আবারও জোটবদ্ধ হচ্ছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। এই পরিস্থিতিতে সংকট উত্তোরণে নির্বাচন ও নির্বাচিত সরকারের বিকল্প নেই।

রোববার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে লায়ন ফারুক বলেন, বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। দ্রুত নির্বাচন দিয়ে সংকট থেকে উত্তোরণের সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে, তারা সবাই দেশকে ভালোবাসে। ছাত্র-জনতার সাথে তারাও ত্যাগ স্বীকার করে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের সংশ্লিষ্টরা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন; যাতে সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে। আমরা সবাই যেন একটি বিষয়ে একমত হই, কোনোভাবেই পতিত ফ্যাসিবাদের পুনর্বাসন যাতে না হয়।

জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং মহাসচিব রাজা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিপির (একাংশ) চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X