কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় সাবেক ছাত্রদল নেতাদের ব্যানারে এই মিছিল হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট এলাকা ঘুরে পুনরায় কেআইবি চত্বরে এসে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও কৃষক দলের কেন্দ্রীয় সহসম্পাদক কৃষিবিদ রাজীবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের ১নং সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রবিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ নুরুন্নবী ভুইয়া শ্যামল, আমিরুল হক টিপু, ফেরদৌস হাওলাদার, মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, শফিকুর রহমান নোবেল, নিয়াজ মোরশেদ, আহমেদুল কবির তাপসসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।

প্রসঙ্গত, ছয় বছর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের’ অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় দণ্ডিত কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে গত ১৮ আগস্ট কারাগারে পাঠান আদালত। ওইদিন আইনজীবীর মাধ্যমে ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মো. সাইফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে এ মামলার রায়ে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X