কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তব্য রাখছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা
টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তব্য রাখছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয়। টাঙ্গাইলের ভূয়াপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে যেভাবে অপমান-অপদস্ত করা হয়েছে, আমি মনে করি, এটা আমাকেও করা হয়েছে। এমনকি বাংলাদেশকে অপমান করা হয়েছে। আব্দুল খালেক মণ্ডলকে মোবাইল ফোনে অসৌজন্যমূলক কথাবার্তা ও গালাগালের তীব্র প্রতিবাদ জানাই।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের আয়োজনে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা শেখ হাবিব, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক মো. নুরুজ্জামান, জেলা বার সমিতির সাবেক সভাপতি আবু তালেব মিয়া প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে মোবাইল ফোনে গালাগাল ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনো ভালো মানুষের পরিচয় বহন করে না। মোবাইল ফোনে কথোপকথনে যেভাবে গালাগাল করেন সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই গালাগাল প্রত্যেক মুক্তিযোদ্ধার গায়ে লেগেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১০

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১২

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৩

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৪

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৫

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১৬

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৭

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৮

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

২০
X