রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটে আঘাত, বললেন খোদ উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘নুরুল হক নুরের ওপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয়।’

রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নুরের সঙ্গে আহত সবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও আহতদের উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার মনে করে এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপর আঘাত করা। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ হামলার বিচার বিভাগীয় তদন্তের জন্য জোর দেওয়া হয়েছে এবং দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’

তিনি বলেন, ‘নুরুল হক নুর এবং তার দলের অন্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনে তাদের বিদেশে পাঠানো হবে। এ সংকটময় সময়ে নুরুল হক ও তার দলের আহত সদস্যদের এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে।’

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X