লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ

হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ বাবাসহ দুই বোন, হয়নি মামলা

আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর। ইনসেটে নিহত শিশু আয়েশা। ছবি : কালবেলা
আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর। ইনসেটে নিহত শিশু আয়েশা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের (৮) মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই বোন সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বীথি। তাদের বাবা বেলালও আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার আবু তারেক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্বৃত্তায়ন ও মবের প্রমাণ পাওয়া যায়নি। পেট্রোল ঢেলে আগুন লাগানোর প্রমাণও মেলেনি। পরিবারকে মামলা করতে বলা হয়েছে। এখনো মামলা করেনি তারা। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

এদিকে আজ রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বেলালের বাড়িতে আসার কথা রয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি। তবে নির্দিষ্ট সময় জানাতে পারেনি কেউ।

এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দগ্ধদের মধ্যে স্মৃতির শরীরের ৮০ শতাংশ ও বিথির ৩০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ বেলাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

পরিবার ও স্থানীয়রা জানান, ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ টিনশেডের বসতঘরে রাতে ঘুমানো ছিলেন বেলাল। হঠাৎ ঘরের চারদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে পুড়ে যায় পুরো ঘর। আগুনের তাপে ঘুম ভাঙে বেলাল ও তার স্ত্রীর। দিগ্বিদিক ছোটাছুটি করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে দরজায় দেখেন বাইরে থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে।

এরপর ছোট দুই সন্তান ও স্ত্রী নিয়ে কোনো মতে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচান বেলাল। এ সময় দগ্ধ হন তিনি, এর আগেই ঘুমন্ত শিশু আয়েশা জেগে উঠে ঘরের খাটের নিচে লুকিয়ে থাকলে পুড়ে ছাই হয়ে মৃত্যু বরণ করে। অপর দুই বোন স্মৃতি ও বিথি অগ্নিদগ্ধ হয়ে ঘর থেকে বের হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বিথি ও স্মৃতিকে ঢাকায় বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। এর আগে পুড়ে ছাই হয়ে যায় পুরো ঘর ও আসবাবপত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X