কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

ফাইল ছবি
ফাইল ছবি

আমাদের দৈনন্দিন জীবনে আজকাল যত ডিজিটাল ডিভাইস আছে—ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, হেডফোন—সবই চলে ব্যাটারিতে। তাই এগুলো নিয়মিত চার্জ দেওয়াই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই চার্জারগুলো দেয়ালে লাগানো অবস্থায় সারাক্ষণ রেখেই দেন, যেন প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়।

কিন্তু জানেন কী, এই অভ্যাস দেখতে নিরীহ হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে বেশ কিছু বিপদ? শুধু বিদ্যুৎ অপচয় নয়, অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার মতো ঘটনা ঘটার আশঙ্কাও থাকে।

চলুন, এই চার্জার প্লাগে রেখে দেওয়ার অভ্যাস নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক- কী কী ঝুঁকি আছে এবং কোন ব্যবহারটা নিরাপদ।

চার্জারের ভেতরে কী থাকে

সব চার্জার দেখতে একরকম হলেও, ভেতরের কাঠামো আলাদা হতে পারে। সাধারণত, চার্জার দেয়াল থেকে পাওয়া এসি (AC) বিদ্যুৎকে ডিসি (DC) বিদ্যুতে রূপান্তর করে, কারণ আমাদের ডিভাইসের ব্যাটারি ডিসি বিদ্যুতে চলে।

এসি আর ডিসির পার্থক্য কী

এসি বিদ্যুতে ইলেকট্রন সামনে-পিছনে দুলে দুলে চলে, আর ডিসিতে ইলেকট্রন একদিকে সরাসরি প্রবাহিত হয়। ব্যাটারি ডিসিতে কাজ করে বলেই চার্জারকে বিদ্যুৎ রূপান্তর করতে হয়।

ফোন না থাকলেও চার্জার বিদ্যুৎ খায়!

ভাবছেন, ফোন লাগানো নেই তো চার্জার বিদ্যুৎ খরচ করছে না? ভুল! ফোন সংযুক্ত না থাকলেও চার্জারের কিছু অংশ সক্রিয় থাকে, যাকে বলা হয় ‘ভ্যাম্পায়ার পাওয়ার’—মানে, অদৃশ্যভাবে বিদ্যুৎ চুরি!

একটা ছোট চার্জারের খরচ হয়তো খুব কম, কিন্তু বাসায় থাকা একাধিক চার্জার সারাক্ষণ প্লাগে থাকলে বছরে এর খরচ হয়ে যেতে পারে কয়েক কিলোওয়াট ঘণ্টা! শুধু চার্জার না, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রও বন্ধ অবস্থায় থেকেও কিছু বিদ্যুৎ টানে।

আগুন লাগার ঝুঁকি?

চার্জার প্লাগে থাকলে সবসময় বিদ্যুৎ চলাচল করে। যদি চার্জারটা পুরোনো, নিম্নমানের বা ভেতরে কোনো ত্রুটি থাকে, তাহলে তা গরম হয়ে আগুন লাগার মতো দুর্ঘটনার কারণ হতে পারে। সস্তা চার্জার ব্যবহারে এই ঝুঁকি আরও বেশি। তবে, ভালো মানের নতুন চার্জারগুলোতে থাকে স্মার্ট পাওয়ার সিস্টেম, যা ডিভাইস না থাকলে ‘স্লিপ মোডে’ চলে যায় এবং বিদ্যুৎ খরচ কমায়।

তাহলে কী করবেন?

- ডিভাইস চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন।

- সারাদিন প্লাগে চার্জার লাগিয়ে রাখার অভ্যাস বাদ দিন।

- কোনো চার্জার যদি অস্বাভাবিক গরম হয়, শব্দ করে বা স্পার্ক দেখা যায়—সেটি সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।

- সবসময় ভালো মানের ও নিরাপদ চার্জার ব্যবহার করুন।

চার্জার ছোট একটা জিনিস, কিন্তু অসচেতন হলে এর থেকে বড় ক্ষতি হতে পারে। বিদ্যুৎ খরচ বাঁচাতে ও নিজের ঘরের নিরাপত্তার জন্য এখন থেকেই চার্জার ব্যবহারে একটু সচেতন হন।

সূত্র : দ্য কনভারসেশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

কক্সবাজারে মাটি চাপায় দুই শ্রমিক নিহত

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

১০

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

১১

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

১২

একাকী অনুশীলন করছেন মেসি

১৩

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

১৪

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

১৫

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৬

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

১৭

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

১৮

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

২০
X