বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ 

রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা 
রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা 

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।

মিছিলটি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ৪টায় রাজধানীর মিরপুর-১ থেকে শুরু হয়ে সরকারি বাঙলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে এনসিপির মিরপুরের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট জায়েদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দলটি প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে মিছিল করছে। প্রশাসন এখনো পুরোনো স্বৈরাচারী কাঠামোতেই চলছে, যা দিয়ে জনগণের কল্যাণ সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে। তাই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন। স্বৈরাচারকে সমর্থনদাতাদের বিচার নিশ্চিত করতে হবে।’

এনসিপির নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের ‘পেছনে ফিরে যাওয়া’র রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, যা গণতন্ত্র ও জনগণের স্বার্থের পরিপন্থি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X