কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৫ আগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন রূপ ধারণ করেছে : নীরব

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মশার ওষুধ ছিটান
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মশার ওষুধ ছিটান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ৫ আগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি হয়।

নীরব বলেন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে গণতন্ত্র, রাষ্ট্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।

বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

সাইফুল আলম নীরব বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য, রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা সৃষ্টি করতে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, হতাশার কিছু নেই। জনগণকে সঙ্গে রেখে মনোবল অটুট রাখতে হবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

আলোচনা সভা শেষে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন অলিগলিতে মশার ওষুধ ও ব্লিসিং পাউডার ছিটানো হয় এবং ময়লা পরিষ্কার করা হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X