কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের বিভাগীয় তদন্তে আস্থা রাখছে ছাত্রলীগ

ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় এখনই মামলার দিকে যাচ্ছে না ছাত্রলীগ। অভিযুক্ত অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে পুলিশ যে বিভাগীয় ব্যবস্থা নিবে তার ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন তিনি।

সাদ্দাম বলেন, আশু সুরাহা নিশ্চিত করা ও আইনের শাষণ সুনিশ্চিত করার জন্য, যারা দায়ী তাদের যেন যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় সেজন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আজকে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্থ করেছেন, বিভাগীয় তদন্ত চলছে। দ্রুততম সময়ে তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন।

ছাত্রলীগ নিয়মতান্ত্রিক সসমাধান চায় উল্লেখ করে সাদ্দাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে আইনের শাষণ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে। নিয়মতান্ত্রিক যে কোনো সমাধান আমরা নিশ্চিত করতে চাই। এই ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, সুবিবেচনার পরিচয় দিয়েছি, আমরা মনে করি এটির ওপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্রলীগ নিয়মতান্ত্রিকভাবে সুস্পষ্ট সমাধান পাবে।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতার পরিবার মামলা করতে চাইলেও ছাত্রলীগ করতে দিচ্ছে না, এমন অভিযোগের বিষয়ে সাদ্দাম বলেন, আমরা এ বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। তদন্ত কমিটির রিপোর্ট যেন দ্রুততার সঙ্গে দেওয়া হয়। সুষ্ট বিচার বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা সেটি নিয়ে আমরা কথা বলেছি।

কমিশনার কী বলেছেন জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি বলেন, তিনি আমাদের আশ্বস্থ করেছেন। তারা সবাই বিষয়টি নিয়ে কনসার্ন। তারা বিষয়টি নিয়ে বিব্রতবোধ করছেন।

ছাত্রদল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, এবিষয়ে সাদ্দামের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, যারা এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিষয়ে সতর্ক রয়েছি। তাদের কোনো ফাঁদে বাংলাদেশ ছাত্রলীগ পা দিবে না।

ছাত্রলীগ ও পুলিশে কোনো তিক্ত সম্পর্ক তৈরি হতে পারে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। গণতান্ত্রিক দেশে আইনের শাষণের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। নিয়মতান্ত্রিকভাবে যদি সমাধান করা যায়, পলিটিক্সের মাধ্যমে যদি করা যায়, আমরা সেইদিকেই ছাত্রসমাজ নিয়ে থাকব।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলতে আসেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। পরে সাধারণ সম্পাদকসহ আরো পাঁচজন নেতা ডিএমপি সদর দপ্তরে যান। সেখান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদ্দাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X