কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির : সেলিমুজ্জামান

গোপালগঞ্জের মুকসুদপুরের দুর্গাপূজা পরিদর্শন করেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
গোপালগঞ্জের মুকসুদপুরের দুর্গাপূজা পরিদর্শন করেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ সম্প্রীতি ও গণতন্ত্রের হবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকেই ভোট দিন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দিরে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন সেলিমুজ্জামান।

তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির তরফ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনো বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়। এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক; কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান— এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই বাংলাদেশি, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে।

এ সময় তিনি দিগনগর বাজার, রাঘদী চরপ্রসন্নদী, হরিশ্চর, বিশ্বনাথপুর গোহালা, গোহালা মালোপাড়া, ষোলঘরিয়া, বরইহাট উত্তরপাড়া, বরইহাট কাপালীপাড়া, বাঘাদিয়া কালীমন্দির, বাঘাদিয়া মন্ডলবাড়ি, বাটিকামারী মালোবাড়ি, উত্তরপাড়া ও সাহাবাড়িসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, মাহাবুবুল আলম হিরুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X