কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

মাথাল পরিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
মাথাল পরিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইনের নেতৃত্বে ময়মনসিংহের ভালুকা থেকে এক ঝাঁক নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা গণসংহতি আন্দোলনে যোগদান করেন। অনুষ্ঠানে দলের নির্বাচনী প্রতীক মাথাল পরিয়ে কেন্দ্রীয় নেতারা নতুন সদস্যদের বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আমরা সবসময়ই বলি—সংগঠিত জনগণই ইতিহাসের নির্মাতা। আজ যারা দেশের পরিবর্তনের জন্য, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য নতুন স্বপ্ন নিয়ে দলে যোগ দিয়েছেন, তাদের আমরা স্বাগত জানাই। মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে জনগণের বাংলাদেশ তৈরির লড়াইয়ে আমরা একসঙ্গে কাজ করব।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শুভেচ্ছা বক্তব্যে বলেন, এ মুহূর্তে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, সেখানে মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা নেই। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্য ও মর্যাদা এখানে নেই। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ স্বাধীনতা আনলেও তাদের অধিকার এখানে নিশ্চিত হয়নি। খোদ সরকারি দপ্তরেই আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী নিয়োগের মাধ্যমে চলছে শ্রম শোষণ। প্রতিটি শিশু এখানে শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এ রকম বহু বঞ্চনা থেকে মুক্তি পেতে আমরা এখানে মানুষের মুক্তির সংগ্রামে রত আছি

তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায়ের জন্য আমরা মুক্তিকামী সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই লড়াইয়ে যুক্ত হওয়া সব নতুন সদস্যকে আমরা স্বাগত জানাই।

গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন বলেন, আমরা দীর্ঘদিন ধরেই ময়মনসিংহের ভালুকার স্থানীয়দের সঙ্গে আলোচনা করছিলাম—কীভাবে পরিবর্তন ও নতুন কিছু করার রাজনীতিতে যোগ দিয়ে দেশের জন্য সত্যিকারের কিছু কাজ করা যায়। বাংলাদেশের কৃষকের প্রতীক মাথাল মাথায় তুলে নিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিজেদের নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর থেকে দলে যোগদানকারী নাহিদা জাহান বলেন, আমাদের দেশের তরুণ ও জেন-জি প্রজন্ম এখন পরিবর্তন চায়। আমাদের নিজেদের এলাকায় সম্প্রতি যখন আমরা গণসংহতি আন্দোলনের কাজ করছি, চারদিক থেকে তরুণদের অসাধারণ সাড়া পেয়েছি। এই সাড়া দেখেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে আমরা কাজ শুরু করেছি।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক কুমার রায়, বাংলাদেশ কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আবদুল আলীম এবং সাংগঠনিক সম্পাদক ও দলের ময়মনসিংহ জেলার সংগঠক শামসুল আলম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব প্রকৌশলী মাহবুব রতন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সেলিমুজ্জামান, সদস্য সচিব আলিফ দেওয়ান, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ দলের বিভিন্ন শাখা ও গণসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X