কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

রাজধানীর তেজগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন আনোয়ারুজ্জামান আনোয়ার।
রাজধানীর তেজগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন আনোয়ারুজ্জামান আনোয়ার।

ঢাকা-১২ আসনের অধীন তেজগাঁও থানাধীন ২৭নং ওয়ার্ডের মনিপুরীপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার। এ সময় তিনি স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীর তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন-যেমন রাস্তাঘাটের বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, বিদ্যুৎ ও পানির অনিয়মিত সরবরাহসহ দৈনন্দিন নাগরিক দুর্ভোগ। এসব বিষয় মনোযোগ সহকারে শুনে সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, মানুষের সমস্যার সমাধানই আমার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এ এলাকার প্রতিটি নাগরিক যেন মৌলিক সুযোগ-সুবিধা পায়, সেটি নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান ও মোজাম্মেল হোসেন সেলিম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু। এছাড়া আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মাহমুদ দুলাল ও ইঞ্জিনিয়ার কাজী সাহাদাৎ হোসেন বাবু।

সভাটির সভাপতিত্ব করেন মোসাদ্দেকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন ভূঁইয়া ইমন। মতবিনিময় সভায় তেজগাঁও থানা ও ২৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভা শেষে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, এই এলাকার জনগণ আমার শক্তি। তাদের প্রত্যাশা পূরণই আমার দায়িত্ব ও অঙ্গীকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X