রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:২২ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান থানার ফার্স্ট লেন এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তাসলিমা আক্তার (৪২)। তার স্বামীর নজরুল ইসলাম। ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাতে নিহতের সন্তানদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাসার ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কলাবাগান থানার ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন তাসলিমা।

ঘটনার বিষয় তিনি বলেন, ‘নিহতের ৩ মেয়ে। বড় মেয়ের বয় ১৯ বছর, মেজো মেয়ের ১১ ও ছোট মেয়ের ৫ বছর। ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকত। রোববার (১২ অক্টোবর) রাত ১১টা থেকে সকাল ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে। নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নিহতের বড় মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিক বলেন, ‘নিহতের স্বামী নজরুল ইসলাম আজ ভোরে মেয়েদের ঘুম থেকে তুলে তাদের নিয়ে বাসা থেকে বের হন।’

এই সময়ে মেয়েরা মায়ের কথা জানতে চাইলে তিনি জানান, অন্য লোকের সঙ্গে চলে গেছে। তিনি মেয়েদের নানার বাসা আদাবরে আসেন। পরে মেয়েদের সন্দেহ হলে তারা নানাবাড়ির স্বজনদের জানান। থানায় এসে খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। পরে ডিপ ফ্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী নজরুলকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X