কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৬ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি বিচার বিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করবে। পাশাপাশি দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ১৮ মাসব্যাপী একটি বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব।’

দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার স্থান নেই উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করে আমিনুল হক বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক কারবারি বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। এমনকি সে যদি আমাদের দলের কেউও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। যারা ছাত্রদলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা ছাত্রদলের কর্মী হতে পারে না। আপনাদের ওপরই বাংলাদেশের মানুষ আশা করে আছে, তাই শৃঙ্খলা মেনে জনগণের কাছে যেতে হবে, দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

‘নব্য বিএনপি’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, ‘৫ আগস্টের আন্দোলনের পর কেউ কেউ নিজেদের বিএনপি হিসেবে পরিচয় দিচ্ছে। এই নব্য বিএনপি ও কিছু রাজনৈতিক গোষ্ঠী দলবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তি থেকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X