কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:১২ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় কসবার মন্দভাগ রেলস্টেশনের দক্ষিণ পাশে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রাতে রেললাইনের পাশে একটি লাল শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে তারা বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পড়ে চার-পাঁচটি কুকুর ব্যাগটির কাছে চিৎকার করছিল। পরে স্থানীয় লোকজন কৌতূহলবশত ব্যাগটি খোলার চেষ্টা করেন। তখনই তারা দেখতে পান লাল শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের নিথর দেহ পড়ে আছে। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জানালে তিনি জানান আখাউড়া রেলওয়ে পুলিশকে।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ সময় আশপাশের শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে একটি শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটির জন্ম আজই হয়েছে এবং জন্মের পরপরই কোনোভাবে ফেলে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X