স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় টাইগাররা

দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ । ‍ছবি : সংগৃহীত
দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ । ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে ওঠার দারুণ সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে ধবলধোলাই হয় বাংলাদেশ। নাঈম শেখ-জাকের আলীদের হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকদের তোপের মুখে পড়েন ক্রিকেটাররা। তবে এবার জয় দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় বাংলাদেশ দল।

ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পাফরম্যান্স পেছনে ফেলে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স করে টাইগাররা। সিরিজের একটি ম্যাচেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি। শেষ দুই ওয়ানডেতে ৩০ ওভারের নিচে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমনকি গত বছরের নভেম্বর থেকে ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে টাইগাররা। হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।

আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৭ ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X