ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

২৭ পরীক্ষার্থীর ২২ জন ফেল

ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ। ছবি : কালবেলা
ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভয়াবহ ফলাফল বিপর্যয় হয়েছে। প্রতিষ্ঠানের মোট ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন অকৃতকার্য হয়েছেন, যার মধ্যে ২০ জনই অকৃতকার্য হয়েছেন ইংরেজিতে। পাসের হার ১৮ দশমিক ৫২।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বিষয়টি জানা যায়।

একই অবস্থা সরকারি সাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজে, মোট ৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে অকৃতকার্য হয়েছে ১২৮ জন। কৃতকার্য ১৯৭ জন। জিপিএ-৫ পেয়ছেন ৮ জন। এই কলেজে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৪৮ জন।

অন্যদিকে ক্ষেতলাল খোশবদন জিইউ আলিম মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ জন শিক্ষার্থী। তবে একজন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে। এই প্রতিষ্ঠানে শিক্ষক আছেন ১০ জন।

ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৭ জন পরিক্ষার্থীর ৯ জন অকৃতকার্য। বুড়াইল দারুস সালাম ফাজিল মাদ্রাসার ৯ জন পরিক্ষার্থীর ২ জনই অকৃতকার্য। শিবপুর নোমানিয়া আলিম মাদ্রাসার ২১ জন পরীক্ষার্থীর ৫ জন অকৃতকার্য।

ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অকৃতকার্য হয়েছে। বুড়াইল দারুস সালাম ফাজিল মাদ্রাসায় ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ফেল করেছে। অপরদিকে, শিবপুর নোমানিয়া আলিম মাদ্রাসায় ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অকৃতকার্য হয়েছে।

ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের এই হতাশাজনক ফলাফলের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী কালবেলাকে বলেন, আমাদের কলেজে মাত্র ৬ জন শিক্ষক রয়েছেন। তাই বাইরে থেকে একজন ইংরেজি শিক্ষক এনে ক্লাস করাতে হয়। তাছাড়া যেসব শিক্ষার্থী তুলনামূলকভাবে দুর্বল এবং ভালো কলেজে ভর্তি হতে পারে না, তারাই এখানে ভর্তি হয়। এ জন্য ফলাফল আশানুরূপ হয়নি।

শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দুর্বলতা এবং শিক্ষক সংকটকে এই খারাপ ফলাফলের প্রধান কারণকেই দায়ী করেছেন তিনি।

ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে সরকারি সাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী কালবেলাকে বলেন, এবারে তো সারাদেশেই রেজাল্ট বিপর্যয় হয়েছে। বিশেষ করে ইংরেজিতে সবচেয়ে খারাপ হয়েছে। শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসে না। ছাত্রদের মন মানসিকতাও খুব একটা ভালো না। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে।

শিক্ষকদের ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু অনেক শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে পারি না। তারা প্রাইভেট এবং কোচিংয়েই বেশি মনোযোগী। আমি এসব নিয়ে অনেকবার বলেছি।

ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি.দা.) কাজী মনোয়ারুল হাসান কালবেলাকে বলেন, সারা দেশেই তো একই অবস্থা। ভালো ভালো প্রতিষ্ঠানও এবার খারাপ করেছে। আপনি প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন- উনিই ভালো বলতে পারবেন কারণ। তবে এমন ফলাফল শিক্ষার্থীদের জন্য একটি বার্তা- তাদের বুঝতে হবে, মনোযোগী হয়ে পড়াশোনা না করলে ভালো ফল পাওয়া সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X