কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে যুক্ত করতে চান ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুব শিগগির আব্রাহাম চুক্তির সম্প্রসারণ আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদী, সৌদি আরবও এতে যুক্ত হবে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও মুসলিম বিশ্বের ক্ষোভ এ উদ্যোগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এতে যোগ দেবে, এবং তারা যোগ দিলে অন্যরাও আসবে।

তিনি চুক্তিটিকে অসাধারণ হিসেবে অভিহিত করেছেন।

আব্রাহাম চুক্তির মাধ্যমে ২০২০ সালে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্প দাবি করেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে।

তবে পরিস্থিতি এখন ভিন্ন। ইসরায়েল গত দুই বছরে গাজায় ভয়াবহ হামলা, পশ্চিম তীরে অভিযান এবং কাতারসহ ছয়টি দেশে বোমা হামলা চালিয়েছে। এর জেরে আরব ও মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

গত সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ওআইসির জরুরি সম্মেলনে ৬০টি দেশ একসঙ্গে ইসরায়েলের হামলা নিন্দা করে এবং কাতারের প্রতি সংহতি জানায়।

অন্যদিকে, সৌদি আরব এখনো আরব শান্তি উদ্যোগের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। দেশটি বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেন।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ ও আরব বিশ্বের ক্ষোভের কারণে ট্রাম্পের কাঙ্ক্ষিত আব্রাহাম চুক্তি সম্প্রসারণ আপাতত অনিশ্চিত।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X