কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ
টমাহক ক্ষেপণাস্ত্র

ট্রাম্পের সঙ্গে কী কথা হলো, জানালেন জেলেনস্কি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হলেও যুক্তরাষ্ট্র এখনই তা দিতে রাজি নয়। খবর বিবিসির

হোয়াইট হাউসে সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর জেলেনস্কি বলেন, আমরা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলেছি। আপাতত কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াতে চায় না।

বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করে কিয়েভ ও মস্কোকে এখনই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, আশা করি এই ক্ষেপণাস্ত্রের দরকার হবে না, আমরা যুদ্ধ শেষ করতে পারব। টমাহক পাঠানো মানে সংঘাত বাড়ানো, তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জেলেনস্কির মতে, রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় টমাহক ব্যবহার করলে পুতিনের যুদ্ধ অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। তবে ট্রাম্প এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না।

ট্রাম্প সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন এবং শিগগির হাঙ্গেরিতে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন।

জেলেনস্কি বলেছেন, রাশিয়া টমাহক ভয় পায়, কারণ এটি শক্তিশালী অস্ত্র।

তিনি আরও জানান, ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষাকেই এখন প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা ও সামরিক সহায়তা অব্যাহত থাকবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X