মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

শনিবার (১৮ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

গ্রিনরোডের পানিভবনের মাল্টিপারপাস হলে সকাল ১০টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফার্মগেটের খামারবাড়ি বিএআরসি বার্ক অডিটরিয়ামে সকাল ১০টায় ইআরআই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বেলা ১১টায় গুলশান এভিনিউর হোটেল রেনেসাঁয় এফএসডিএস বাণিজ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সকাল ১০ টা ৪৫ মিনিটে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আলোচনা সভায়ও উপস্থিত থাকবেন তিনি।

এনসিপির কর্মসূচি

রূপায়ণ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

এমপিওভুক্ত শিক্ষক

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর ১২টায় রাজপথে কালো পতাকা মিছিল বের করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

স্থানীয় সরকার ও ধর্ম উপদেষ্টা

বেলা ১১টায় আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

পরিবেশ উপদেষ্টা

মহাখালীর ব্র্যাক সেন্টারে বেলা ১১টায় সিপিডি আয়োজিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X