কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের বৈঠক

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের বৈঠক
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের বৈঠক। ছবি : সংগৃহীত

ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল। সোমবার (২০ অক্টোবর) ঢাকাস্থ জার্মান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জার্মান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদল জার্মানিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করেন।

এ সময় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া প্রতিনিধিদল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনার সময় রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শনে আগ্রহী, তবে সময়ের অভাবে তা এখনো সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শন করবেন।

এছাড়া প্রতিনিধিদল রাষ্ট্রদূতকে চরমোনাই মাহফিলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

প্রতিনিধিদল রাষ্ট্রদূতকে অবহিত করেন, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের ইমতিয়াজ আহমেদ সাজল ও মো. রাজন সিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X