রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

স্বচ্ছ রাজনীতি ও মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে : আমিনুল হক

নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা
নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা

স্বচ্ছ ও মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে নতুন প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর এমডিসি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, ‘আমরা যারা নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, তাদের মাধ্যমেই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। গত ১৭ বছর দেশে সত্য কথা বললেই মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ভবিষ্যতে এমনটি আর হবে না। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে, কেউ নিপীড়নের শিকার হবে না।’

তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে নাগরিক অধিকার ও মৌলিক চাহিদার সুষম বণ্টন নিশ্চিত হবে। সবাই সহমর্মিতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।’

অনুষ্ঠান শেষে আমিনুল হক পল্লবীর আলুব্দীতে একটি ফুটবল টুর্নামেন্ট, জাসাস আয়োজিত কর্মীসভা এবং ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সমাবেশে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু ও স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X