কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনে সৌদি গেলেন সারজিস

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। পুরোনো ছবি
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। পুরোনো ছবি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিষয়টি গণমধ্যমকে নিশ্চিত করেছেন তার সফরসঙ্গী মুফতি উমর ফারুক।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সারজিস আলম। সৌদি আরবে তিন দিন অবস্থান করে ওমরাহ সম্পন্ন করার পর তিনি মিসরের উদ্দেশে রওনা হবেন।

মুফতি উমর ফারুক বলেন, আল্লাহর সন্তুষ্টি ও আত্মিক প্রশান্তি অর্জনের লক্ষ্যেই সারজিস আলম ভাই ওমরাহ পালন করছেন। আমরা তার সুস্বাস্থ্য, মঙ্গল ও নিরাপদ সফরের জন্য সকলের দোয়া কামনা করছি।

এদিকে আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, আসসালামু আলাইকুম। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় গতকাল আমি মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই সফরের অংশ হিসেবে প্রথম তিন দিন সৌদি আরবে এবং পরবর্তীতে তিন দিন মিসরে অবস্থান করব ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, এ সময় দুই দেশের প্রবাসী ভাইবোন, অভ্যুত্থানের সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করব। পাশাপাশি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করব।

এছাড়াও মিসরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য স্বেচ্ছাসেবীমূলক কিছু কাজে অংশগ্রহণ করারও কথা রয়েছে। দোয়া চাই।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X