কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের রোডমার্চ সফলে জয়পুরহাটে ছাত্রদলের পথসভা

তারুণ্যের রোডমার্চ সফলে জয়পুরহাটে ছাত্রদলের পথসভা। ছবি : সংগৃহীত
তারুণ্যের রোডমার্চ সফলে জয়পুরহাটে ছাত্রদলের পথসভা। ছবি : সংগৃহীত

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ একাধিক দাবিতে তারুণ্যের রোডমার্চ সফলের লক্ষ্যে জয়পুরহাট জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আগামীকাল রোববার বগুড়া থেকে রাজশাহী অভিমুখে তারুণ্যের রোডমার্চ হবে। আজ শনিবার দুপুরে প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তারুণ্যের রোডমার্চ সফলের লক্ষ্যে জয়পুরহাট জেলা ছাত্রদলের টিমপ্রধান ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, রাব্বি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, ভারপ্রাপ্ত সেক্রেটারি রাইসুল আলম রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, গত তিনটি নির্বাচনে দেশের কয়েক কোটি তরুণ যারা নতুন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। আজকে দেশের তরুণ ও যুবকরা বিপথে চলে যাচ্ছে। এ অবস্থায় বর্তমান ভোট চোর সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সেই লক্ষ্যে তরুণ ও যুবকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১০

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১১

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১২

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৪

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৫

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৬

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৭

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৮

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৯

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

২০
X