কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে : সালাহউদ্দিন

দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে : সালাউদ্দিন
নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল, যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তারা চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দি থাকে, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে, যেন এই দেশে নারীর অগ্রগতি না হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের মাটিতে ধর্ম ও জাতিগত বিভাজন থাকবে না; সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এই অধিকার আইনি ভিত্তি পেয়েছে। বিএনপি এটিকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের ঘরে বন্দি রাখার মতো প্রস্তাব দিচ্ছে। নারী কর্মঘণ্টা কমানোর বক্তব্যকে তিনি নারীর কর্মসংস্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আরও বলেন, নারীদের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য গণভোট নয়, সংসদ প্রয়োজন— এ মন্তব্য করে তিনি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।

সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করে।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ফুটবলের ওপারে

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

১০

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

১১

খেলতে পারবেন না নেইমার

১২

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১৩

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

১৪

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৫

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

১৬

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১৭

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১৯

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

২০
X