রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাসস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইসির তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী।

দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরবে ৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত ছিল।

এদিকে নিবন্ধনের সময় প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যেতে পারে।

ইসি আরও জানায়, যদি নিবন্ধনের সময় ভুল ঠিকানা দেওয়া হয়ে থাকে, তবে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আউট অব কান্ট্রি ভোটিংয়ের নিবন্ধন সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখন বিশ্বের যে কোনো স্থান থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রবাসী বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

তিনি আরও জানান, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। তপশিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪৮ নির্দিষ্ট দেশের জন্য ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের যেখানে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান অত্যাবশ্যক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X