রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা
জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা

নির্বাচনে অংশগ্রহণ করার মতো আর্থিক সামর্থ্য না থাকায় নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) কালবেলাকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তারিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। সেই কঠোর বাস্তবতাকে সামনে রেখেই এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছি না। কিন্তু এর মাধ্যমে আমার সংগ্রাম, আমার আদর্শ কিংবা দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ কোনোভাবেই কমে যাবে না। বরং আরও শক্তভাবে, আরও নিষ্ঠার সঙ্গে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমি যে সামান্য আয় করি, তা অনেক পরিশ্রম ও ঘামঝরানো শ্রমের ফল। সেই উপার্জনে নিজের সংসারই কোনোরকমে চলে; প্রচণ্ড ব্যয়বহুল নির্বাচনী রাজনীতি সামাল দেওয়ার মতো সামর্থ্য সেখানে নেই। আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের নির্বাচনী কাঠামো কতটা ব্যয়সাপেক্ষ, কতটা প্রতিযোগিতামূলক, আর কতটা অসম।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন করতে গেলে যে অদৃশ্য ব্যয় মানুষের চোখে পড়ে না নির্বাচন মানে শুধুই ব্যানার বা পোস্টার নয়। এর সঙ্গে যুক্ত কর্মীর খাবার যাতায়াত ব্যয় রাত্রিযাপনের লজিস্টিক জনগণের বিভিন্ন ছোট বড় চাহিদা ক্যাম্প অফিস চাল–ডাল সহায়তা প্রচারণা সামগ্রী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X