কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২১ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

শিল্প সরোবরের সদস্যদের আবৃত্তি পরিবেশনা। ছবি : কালবেলা
শিল্প সরোবরের সদস্যদের আবৃত্তি পরিবেশনা। ছবি : কালবেলা

সাংস্কৃতিক সংগঠন শিল্প সরোবর তার এক বছরের পথচলা উদ্‌যাপন করল প্রাণবন্ত ও জমকালো আয়োজনে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন অনুষ্ঠান।

মিলনায়তন ভরে ওঠে সংগঠনের সদস্য, শিল্পী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায়। একে একে মঞ্চে ওঠেন আবৃত্তিশিল্পী, কবি, সংগীতশিল্পী ও জাদুশিল্পীরা।

কবিতা আবৃত্তিতে ভেসে ওঠে মানবতা, সমাজ, প্রেম, প্রকৃতি ও শিল্পচর্চার নানা বয়ান। সুরের মূর্ছনায় মুখরিত হয় পুরো মিলনায়তন। পাশাপাশি জাদু প্রদর্শনী দর্শকদের আনন্দ ও বিস্ময়ে মুগ্ধ করে। সব মিলিয়ে মিলনায়তন যেন পরিণত হয় এক বর্ণিল সাংস্কৃতিক উৎসবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্প সরোবর স্বল্প সময়ে সাংস্কৃতিক চর্চায় তরুণদের যুক্ত করে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে সংগঠনটি আরও বড় পরিসরে শিল্পী গড়ে তোলার পাশাপাশি সংস্কৃতি বিকাশে পরিকল্পিত ভূমিকা রাখবে।

শিল্প সরোবরের এক বছরের যাত্রা তাদের সৃজনশীলতার দিক থেকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও জুগিয়েছে—এমনটিই জানিয়েছেন সংগঠনটির সভাপতি।

সংগঠনের সদস্যরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী তাদের জন্য শুধু আনন্দের নয় বরং ভবিষ্যৎ কর্মপন্থা উদ্দীপ্ত করার উপলক্ষও।

এ আয়োজন আমাদের নতুন উদ্যম দিয়েছে’—বলেছেন শিল্প সরোবরের কয়েকজন সক্রিয় সদস্য। তারা জানান, আগামী দিনে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন, কর্মশালা, প্রশিক্ষণ ও নতুন প্রতিভা খুঁজে বের করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X