রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত

এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু। ছবি : সংগৃহীত
এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু। ছবি : সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) পবা উপজেলার কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় একটি দোকান ভাঙচুরকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন, তাকে উদ্ধার করার সময় আহত হন তিন পুলিশ সদস্যও।

নাহিদুল ইসলাম সাজু রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন; যদিও এই আসনে এখনো দলটির প্রার্থী ঘোষণা হয়নি।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে কয়েকজন যুবক কাটাখালি বাজারে ব্যবসায়ী শিমুলকে মারধর করে। এ সময় তারা শিমুলের দোকানও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা সাজুর বাবা কাটাখালি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে সমস্ত দোকানপাট বন্ধ করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ সময় প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে সাজু পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শিহাব ও মামুন নামের দুজনের নেতৃত্বে তার ওপর হামলা হয়। পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে মতিহার জোনের এসি সোহেল রানা, ওসি (কাটাখালি) সুমন কাদরী ও ওসি (তদন্ত) প্রদীপ কুমার আহত হন।

নাহিদুল ইসলাম সাজু বলেন, আমার বাবা কাটাখালি ব্যবসায়ী সমিতির সভাপতি। পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছিলাম। অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। পুলিশ যখন আমাকে উদ্ধার করছিল, তখন তারা দুই রাউন্ড গুলিও ছোড়ে।

মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, ওসি কাটাখালি ও ওসি (তদন্ত) প্রদীপ কুমার ছানাসহ আমি আহত হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X