কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে ক্ষমতা থেকে সরানো জনগণের সাংবিধানিক অধিকার : গণতন্ত্র মঞ্চ

বক্তব্য রাখছেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

তিনি সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, ‘সংবিধানে জনগণের প্রত্যক্ষ ভোটের কথা বলা আছে। ২০১৪ ও ২০১৮ সালে জনগণ ভোট দেয়নি। কারচুপি, জালিয়াতি, ডলার পাচার করা এই সরকার সম্পূর্ণ অসাংবিধানিকভাবে ক্ষমতায় রয়েছে। তাদের ক্ষমতা থেকে নামানো জনগণের সাংবিধানিক অধিকার।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন সংবিধানসম্মত নয়’- শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এবং দলটির রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম ।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার পর পর দুবার এমন ভোট করেছে, সারা দুনিয়ার সরকার অবাক হয়ে গেছে। কিন্তু আগামীতে জনগণ এদেশে আর কোনো একতরফা প্রহসনের নির্বাচন হতে দেবে না।

সাইফুল হক বলেন, পঞ্চদশ সংশোধনীতে পরিষ্কারভাবে আরও দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কথা বলা হয়েছে। কিন্তু শেখ হাসিনা হাইকোর্টের রায় সম্পূর্ণ অমান্য করে ২০১৪ সালে একতরফা নির্বাচন করেছেন। এইভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, সমস্যাটা সংবিধানের নয়, সমস্যাটা রাজনৈতিক। আগামী নির্বাচন যদি ব্যর্থ হয়, আন্তর্জাতিক সম্প্রদায় হতে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

জোনায়েদ সাকি সংবিধানের একাদশ অনুচ্ছেদের গণতন্ত্র ও মানবাধিকারের বিষয় উল্লেখ করে বলেন, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেটা নির্বাচন নয়। এটা সংবিধানের স্পিরিট নয়। ক্ষমতায় থাকার জন্য তারা নিজেদের মতো করে সংবিধান তৈরি করে নিয়েছে এবং এটা শেখ হাসিনার একক সিদ্ধান্তে হয়েছে।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ওই সংশোধনী হচ্ছে শেখ হাসিনা দ্বারা ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, গণতন্ত্রের মূল স্পিরিট হচ্ছে বহুমুখী নির্বাচন। একতরফা নির্বাচন সংবিধানসম্মত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X