আড়াইহাজার নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত 

মো. ইলিয়াস মোল্লা। ছবি : সংগৃহীত
মো. ইলিয়াস মোল্লা। ছবি : সংগৃহীত

কর বকেয়া থাকায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির এ ঘোষণা দেন।

এর আগে নারায়ণগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মো. রিপন আলী আতাউর রহমান বলেন, নারায়ণগঞ্জ কর অঞ্চল-১৪ এ ২০২৪-২৫ সালের ১৫ হাজার টাকার বকেয়া রয়েছে।

যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, এ বিষয়ে সংক্ষিপ্ত তদন্তের সুযোগ রয়েছে। আমরা মনোনয়নটি স্থগিত রাখছি। বিকেল ৪টায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, এ বিষয়ে আমি কোনো নোটিশ পাইনি। কোনো চিঠি, কাগজ এবং মৌখিকভাবেও এ বিষয়ে আমাকে জানানো হয়নি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

গত বছরের ২৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X