কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন অংশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কারাকাসে অবস্থানরত আলজাজিরার এক প্রতিবেদকের বরাতে জানানো হয়, শনিবার ভোরের দিকে শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। একই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংস্থাটি জানায়, ভোররাতে কারাকাসে একাধিক উচ্চ শব্দ শোনা গেছে।

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রাজধানীতে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একই সঙ্গে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় ওই ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ বা এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই ঘটনার পটভূমিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার বিষয়টি সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে চাপ দিতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ ছাড়া অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দুই ডজনের বেশি জাহাজে হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কারাকাসে বিস্ফোরণের এই খবর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এখনো পর্যন্ত ভেনেজুয়েলা সরকার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১০

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১১

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১২

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৩

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৪

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৫

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৬

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৭

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৮

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৯

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

২০
X