কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

একনজরে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এমনকি তাকে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দেশটিতে কয়েক দফায় মাদকবিরোধী অভিযানের নামে নৌযানে হামলার পর এ ঘটনা ঘটেছে। এর ফলে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক কেমন ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (০৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে হুগো শাভেজের শাসনামল থেকে একজনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক তুলে ধরা হয়েছে।

১৯৯৯ সালে হুগো শাভেজ ক্ষমতা গ্রহণ করেন। সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক এজেন্ডা নিয়ে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ‘বলিভারিয়ান বিপ্লব’ শুরু করেন। সংবিধান সংস্কার ও তেল খাত জাতীয়করণের ফলে দ্রুতই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয়।

২০০০-এর দশকের শুরুতে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ও বৈরিতা দেখা দেয়। শাভেজ রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র-সমর্থিত এনজিও ও কূটনীতিকদের বহিষ্কার করে। অন্যদিকে ওয়াশিংটন কারাকাসের বিরুদ্ধে কর্তৃত্ববাদ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ তোলে।

২০০২ সালে দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টা হয়। একটি স্বল্পস্থায়ী সামরিক অভ্যুত্থানে শাভেজ ৪৮ ঘণ্টার জন্য ক্ষমতাচ্যুত হন। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করলেও ওয়াশিংটন তা অস্বীকার করে। এই ঘটনা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অবিশ্বাস আরও গভীর করে।

২০১৩ সালে নিকোলাস মাদুরোর উত্থান হয়। শাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো অল্প ব্যবধানে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন। তার শাসনামল শুরু হয় অর্থনৈতিক মন্দা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও খারাপ সম্পর্কের মধ্য দিয়ে।

২০১৪-১৫ সালে প্রথম বড় মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয় দেশটি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা সীমাবদ্ধতা আরোপ করে। এতে দেশের অর্থনৈতিক চাপ আরও বাড়ে।

২০১৭-১৯ সালে ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকট তীব্র হয়। ওয়াশিংটন ভেনেজুয়েলার আন্তর্জাতিক আর্থিক বাজারে প্রবেশ বন্ধ করে দেয় এবং তেল খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে দেশটি ভয়াবহ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটে পড়ে।

২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে পুনরায় নির্বাচিত হন মাদুরো। তার পুনর্নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং যুক্তরাষ্ট্র তার প্রতি সমর্থন জানায়।

২০২৪ সালে বিতর্কিত ভোট হয়। এ সময়ে এদমুন্দো গনসালেসের বিরুদ্ধে মাদুরো আবারও নির্বাচনে জয়ী হন। জাতিসংঘ ও একাধিক দেশ নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলে।

২০২৫ সালে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ভেনেজুয়েলার ওপর চাপ বাড়ান। জো বাইডেন প্রশাসনের সময়কার সীমিত কূটনৈতিক সম্পৃক্ততার নীতিও তিনি প্রত্যাহার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X