কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার অবস্থা ‘সংকটজনক’ : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘সংকটজনক’ জানিয়ে দ্রুত তাকে আবারও বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে এক সমাবেশে এই দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আজকে যখন তার (খালেদা জিয়া) জীবন-মরণ সমস্যা, তখন তাকে আটকিয়ে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু একজন বন্দি নন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বর নেত্রী। একবার নয়, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন- দুইবার বিরোধীদলীয় নেত্রী। এখনো কারাগারে থেকেও এই অসুস্থাবস্থায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই নেত্রীকে আজ তারা বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই বেগম খালেদা জিয়ার যদি সুচিকিৎসা না হয়, তাকে যদি বিদেশে পাঠানো না হয় চিকিৎসার জন্য, তাহলে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে।

কারাবন্দিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নজির আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সব বন্দিকে চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তাকে বিদেশেও পাঠাতে হবে। বারবার তার (খালেদা জিয়া) পরিবার থেকে, তার ডাক্তাররা এবং আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে, মানবিক কারণে তাকে চিকিৎসার স্বার্থে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হোক। এ রকম অনেক নজির আছে। জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সাহেবকে পাঠানো হয়েছিল। জিয়াউর রহমান তাকে জার্মানি পাঠিয়েছিলেন কারাগার থেকে। আজকে যিনি জোর করে ক্ষমতা দখল করে আছেন সেই শেখ হাসিনাকেও কেয়ারটেকার সরকারের সময়ে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল। আমরা সেই কথা ভুলে যাইনি।’

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা খারাপ হলে আজ শুক্রবার সকালে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভার জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন ম্যাডামের লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। সেজন্য তাকে দ্রুত বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে পাঠানো দরকার।

সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির শর্তাবলিতে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিদেশে পাঠানো যাচ্ছে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনের মাঠে একদফা দাবিতে এই সমাবেশ হয়। নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দেয়।

ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, শাহজাদা মিয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, সাঈদ সোহরাব, তাবিথ আউয়াল, যুবদলের মামুন হাসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X