কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

যেখানেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না। আনার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। এ দেশের মানুষই তা প্রতিহত করবে। দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শ রইল।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে। অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। ওনার জানাজায় লাখো মানুষের সমাগমই তা প্রমাণ করেছে।

বিএনপির বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, দলীয় নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয় লাভ করব। সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্যকোনো দলকে গ্রহণ করছে না। যে জোয়ার আছে তাতে বিএনপিই জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X