কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

নির্বাচনী প্রচারের নবম দিনে রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজার রোডে নাভানা ও তালতলা বস্তির সামনে গণসংযোগকালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারের নবম দিনে রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজার রোডে নাভানা ও তালতলা বস্তির সামনে গণসংযোগকালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকলেও বয়োবৃদ্ধ ভোটারদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার জন্য পর্যাপ্ত রিকশার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে তারা নিরাপদে ভোট দিয়ে আবার বাড়ি ফিরতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী প্রচারের নবম দিনে রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজার রোডে নাভানা ও তালতলা বস্তির সামনের এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক জানান, তার নির্বাচনী এলাকায় প্রায় ১৩৭টি ভোটকেন্দ্র ও ৬৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ঢাকা-১৬ আসনে উর্দুভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে, যাদের ভোটার সংখ্যা প্রায় ৭০ হাজার। ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উর্দুভাষী জনগোষ্ঠীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন উল্লেখ করে আমিনুল হক বলেন, সে কারণেই এই জনগোষ্ঠীর সঙ্গে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন তার অন্যতম অগ্রাধিকার হবে।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে আমিনুল বলেন, এখন পর্যন্ত এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের একটি চক্র ঘরে ঘরে গিয়ে বিকাশ নম্বর ও এনআইডি নম্বর সংগ্রহ করে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। বিষয়টি ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১০

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১১

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১২

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৩

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৪

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৫

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৯

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

২০
X