কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

প্রতীকী ছবি : গ্রাফিক্স কালবেলা
প্রতীকী ছবি : গ্রাফিক্স কালবেলা

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহবাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। খিলগাঁও ও যাত্রাবাড়ী থানা পুলিশ ৪ জন করে মোট ৮ জনকে এবং শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা পুলিশ তিনজন করে মোট ৬ জনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া লালবাগ থানা পুলিশ ২ জনকে এবং কোতোয়ালি, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর ও বাড্ডা থানা পুলিশ একজন করে মোট ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাব্বির হোসেন (২৪), শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম (২৫), আমির হোসেন (২৬), আক্তার হোসেন (৫৩), মনা ব্যাপারী (২৭), মো. হাফিজুল ইসলাম (২৬), তাজবিন খান (৩২), শরিফুল ইসলাম (২৯), মো. ফারুক (৩৫), শরিফুল ইসলাম (৫৩), সুফল চৌধুরী (৩৫), মো. মুন্না (২০), মেহেদী হাসান (৩০), মো. সাহেব আলী (২১), ইফতেখার রেজা (৪০), মামুন (৩০), রাজিব (২৬), শাওন ওরফে সেন্টু (২৮), এ বি এম মাহমুদুল বসরি (৩০) ও মো. জয়নাল হাওলাদার (৬৩)।

অন্য গ্রেপ্তাররা হলেন— মো. সেলিম (৩০), মো. রমজান (১৯), কাউছার আহম্মেদ (৩৩), মো. আলম সরদার (৪২), মো. আইউব আলী (৩৩), মিজানুর রহমান (৩৮), মো. শাহদাত (২৪), এমসার ইউনুছ (৪০), মাইখেল চন্দ্র (২৮), আলী আহম্মেদ (২৬), ইয়াহিয়া ফেরদৌস হিটলার (৩০), লিমন (১৯), মো. করিম মিয়া (২৬), মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. রমজান আলী (২৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X