চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই’

পুরস্কার বিতরণীতে বক্তব্য দেন ড. একেএম শামছু উদ্দিন আজাদ। ছবি : কালবেলা
পুরস্কার বিতরণীতে বক্তব্য দেন ড. একেএম শামছু উদ্দিন আজাদ। ছবি : কালবেলা

মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ড. একেএম শামছু উদ্দিন আজাদ।

তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। মাদক, মোবাইল গেমসসহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, পড়ালেখার পাশাপাশি তারা সবাই যেন মাঠমুখী ও খেলাধুলায় মনোযোগী হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং সেটেলমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমারের সভাপতিত্বে প্রথম পর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরিফিন।

ড. একেএম শামছু উদ্দিন আজাদ অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে দিলেই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। ছেলে-মেয়েরা স্কুলে যাচ্ছে কি না সে বিষয়েও নিশ্চিত হতে হবে। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট কোনো মতামত, প্রস্তাবনা থাকলে সে বিষয়ে সমন্বয় করতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, স্কুল ডায়েরিতে দৈনন্দিন পড়ালেখা দিয়ে দায় সারলে হবে না। তাদের কাছ থেকে পড়া আদায়ের পাশাপাশি অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। পরীক্ষার ফলাফল খারাপ হলে অভিভাবকদের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। স্কুলে অনুপস্থিতির বিষয়ে অবশ্যই অভিভাবকরা শিক্ষকদের শরণাপন্ন হলে ছেলেমেয়েরা বিপথে যাওয়ার সুযোগ হবে না। গাইড বইয়ের ওপর নির্ভর না হয়ে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পড়ার জন্য উৎসাহিত করা প্রয়োজন। তাহলে ফেল করার প্রবণতা অনেক কমবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। এ সময় শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্কুলের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মানি ক্রেস্ট দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X