মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

গাজী সোহেল ও শরফদৌল্লা । ছবি : সংগৃহীত
গাজী সোহেল ও শরফদৌল্লা । ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। তবে দল না থাকলেও ম্যাচ অফিসিয়াল হিসেবে বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার।

আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন গাজী সোহেল ও শরাফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করা এই দুই আম্পায়ার বিশ্বকাপের ম্যাচগুলোতে মাঠে দায়িত্ব পালন করবেন।

আইসিসির বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য মনোনীত ম্যাচ রেফারিদের নামও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছেন ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।

এ ছাড়া টুর্নামেন্টের জন্য বিস্তৃত আম্পায়ার প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, পল রেইফেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফসহ বিশ্বের শীর্ষস্থানীয় আম্পায়াররা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শরাফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X