কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের ২ দিন আগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ছবি : সংগৃহীত
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ধরে দেশের রাজনীতিতে আসা নতুন এই দলটির নাম ‘গণবিপ্লবী উদ্যোগ’।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র সাগর–রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিনিধি আরিফ সোহেল, খান মুহাম্মদ মুরসালীন, তানজিনা তাম্মিম হাফসা, আব্দুল্লাহ সালেহীন অয়ন এবং ফারজানা আক্তার চারুলতা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘গণতান্ত্রিক বিপ্লবীদের ইশতেহার’ নামে প্রকাশিত ঘোষণাপত্রে দেশজুড়ে গণপরিষদ গঠন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর সংস্কার এবং প্রকৃত জনগণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়েছে। এতে চব্বিশের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন গণসংগ্রামের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরা হয়েছে।’

ইশতেহারে বলা হয়েছে, দীর্ঘদিনের শাসন-শোষণ ও বৈষম্যের কাঠামো এখনও বহাল থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থান তরুণ প্রজন্মকে শোষণের বিরুদ্ধে লড়াইয়ের নতুন শিক্ষা দিয়েছে। সংগঠনটি দেশব্যাপী এই চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের সংগ্রাম গড়ে তুলতে উদ্দীপ্ত।

গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর নবীন বিপ্লবীদের মধ্যে যে আদর্শিক শূন্যতা ও দিকনির্দেশনার অভাব দেখা দিয়েছে, এই ইশতেহার তার অবসান ঘটাতে ভূমিকা রাখবে। আমরা জনগণের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X