কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করাই শেখ হাসিনার স্বপ্ন : মোহাম্মদ এ আরাফাত

ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত
ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, শেখ হাসিনার স্বপ্ন-পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা। ছেলেমেয়েরা চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি মোকাবিলা দক্ষতার সঙ্গে করতে পারে সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বলেন, ঢাকা ১৭ আসনের আওতাধীন ভাষানটেক থানার জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না। ধাপে ধাপে এই এলাকার সকল রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানির সমস্যাসহ ভাষানটেক এলাকায় বসবাসকারী সকল জনগণের নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের ফলে ফার্মগেট থেকে বিমানবন্দরে মাত্র ১০ মিনিটেই পৌঁছানো যাচ্ছে। মানুষ সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। সুতরাং মানুষের কর্ম যদি কথা বলে তাহলে শেখ হাসিনাকে কেউ ঠেকাতে পারবে না।

আরাফাত বলেন, বিএনপি-জামায়াতের আমলে লুটপাট, হত্যা, রাহাজানি ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার, এগুলো ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা করতে তাদের অপারেশন ক্লিনহার্ট করতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনার আমলে চুরি, লুটপাট, রাহাজানি নাই যার কারণে অপারেশন ক্লিনহার্টের প্রয়োজন হয় না। মানুষের যদি সদিচ্ছা থাকে, দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ থাকে, দেশের মানুষের প্রতি যদি দায়বদ্ধতা থাকে তাহলে সব অসাধ্য সাধণ করা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য ১/১১ এর কুশিলবরা সোচ্চার। যারা সুদখোর, যারা ট্যাক্স ফাঁকি দেয়, যারা গরিবের টাকা আত্মসাৎ করে এবং তাদের বিচার করতে গেলে ওই বিদেশি প্রভুরা চিঠি দেয়। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ন্যক্কারজনক হস্তক্ষেপ করা এটা কোন সভ্যতা? যারা সভ্যতার ছোবক দেয় তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কীভাবে ন্যক্কারজনকভাবে হস্তক্ষেপ করে। আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, বিচারালয়ের যে রায় সেই রায়ের বিরুদ্ধে তারা কীভাবে হস্তক্ষেপ করে? সুতরাং আমি ওই সকল সভ্য সমাজের প্রবর্তক এবং বিবেকবান মানুষদের বলব শিষ্টাচার রক্ষা করেন। সব ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন, ৯৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন খান, ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা আক্তার শিলা, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, ভাষানটেক থানা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান নিলয় ও সাধারণ সম্পাদক মো. ফারুকসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটসমূহের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X