কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিএনপির শ্রমিক কনভেনশনের স্থান পরিবর্তন 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক কর্মচারী কনভেনশন করবে বিএনপি। ওইদিন ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠে এই কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিয়েছিল দলটি। তবে একই দিন কাছাকাছি স্থানে অপর একটি সংগঠনের সমাবেশ থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শ্রমিক কনভেনশনের স্থান পরিবর্তন করেছে বিএনপি।

পরিবর্তিত স্থান অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে থেকে টিএনটি কলেজ পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় এই শ্রমিক কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই বিষয়টি জানিয়ে এবং পরিবর্তিত স্থানে শ্রমিক কর্মচারী কনভেনশন করার অনুমতি চেয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রেরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ‘জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন-২০২৩’ ঢাকা মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠে অনুষ্ঠানের যাবতীয় আয়োজন সম্পন্ন করা সত্ত্বেও কাছাকাছি স্থানে অপর একটি সংগঠনের সমাবেশ থাকায় নিরাপত্তাজনিত কারণে আমাদের অন্যত্র আয়োজনের জন্য আপনাদের পক্ষ থেকে পরামর্শ প্রদান করেছেন। তদপ্রেক্ষিতে মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠের পরিবর্তে মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে হতে টিএনটি কলেজ পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশের দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল ও ন্যূনতম মজুরিসহ শ্রমপরিস্থিতি নিয়ে শ্রমিক কর্মচারী কনভেনশনটি অনুষ্ঠিত হবে। বিষয়টি আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হলো।

পুলিশকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মঞ্জুরুল ইসলাম মঞ্জু কালবেলাকে বলেন, পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পরিবর্তিত স্থানে ‘জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন’ আয়োজনের জন্য আবেদন করেছি। আশা করছি, যথাসময়ে কনভেনশন আয়োজনের অনুমতি পাব।

বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে মধ্য, বাম, ডান মিলে ১৫টি শ্রমিক সংগঠন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল যৌথভাবে এই কনভেনশনের আয়োজন করছে।

বিএনপির দাবি, বহুদিন পর এই শ্রমিক কর্মচারী কনভেনশন বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১০

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১২

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৩

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৪

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৫

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৬

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৭

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৮

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৯

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X