কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের নতুন কর্মসূচি ঘোষণা

নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গ্রাফিক্স : কালবেলা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গ্রাফিক্স : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (১ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের সব সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ। এ ছাড়া ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ অক্টোবর পদ্মা সেতুর রেল সেতুর উদ্বোধন, ২৩ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ সুধী সমাবেশ করবে।

এ সময় খালেদা জিয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা মানবিকতার দৃষ্টান্তে পৃথিবীতে বিরল। যারা জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ২১ আগস্ট শেখ হাসিনার হত্যার পরিকল্পনাকারী তাদের প্রতি আওয়ামী লীগের উচিত ছিল তেমন ব্যবহার দেওয়া। খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন মেনে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যেতে হবে। খালেদা জিয়ার বিষয়ে সব সিদ্ধান্ত আইনসম্মতভাবেই হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আ স ম আব্দুর রবও একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। খালেদা জিয়ার প্রসঙ্গে আ স ম আব্দুর রব উদাহরণ হতে পারে না। হাজি সেলিমও কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ পাননি। আওয়ামী লীগ শূন্যে ভেসে হাওয়ায় উড়ে কিংবা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় বসেনি বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে বিএনপি। তাদের সহিংসতার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে। এক/এগারোর মতো অস্বাভাবিক সরকার তৈরি করার সুগভীর ষড়যন্ত্র করছে বিএনপি। তাদের একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে হটানো বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X